আশুগঞ্জ প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ’কে সামনে রেখে আশুগঞ্জের তালশহর বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ছোট, মাঝারি ও বড় আকারের বিপুল সংখ্যক গরু উঠেছে। বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। তবে খামারিরা বলছেন, আশানুরূপ দাম পাচ্ছেন না, অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন, তারা তুলনামূলক কম দামেই গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। তালশহর বাজারে কোরবানির পশুর হাটে তালশহর গ্রাম সহ আশপাশের এলাকার মানুষ গরু, মহিষ, ছাগল, বেড়া, কিনতে ভিড় জমিয়েছে। ০২ জুন সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়। কোরবানির পশুর হাটে মানুষের উপচে পড়া ভিড়, আর অনেকটাই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কোরবানির পশুর হাটে ক্রেতা- বিক্রেতার সমাগমে চলছে গরু,মহিষ ছাগল, বেড়া, ক্রয় বিক্রয় এমনটাই দেখা গেছে বাজার ঘুরে ফিরে। বাজারে গরু বিক্রয় করতে আসা জাকির হোসেন জানান, বাজারে এসেছে দুটি গরু বিক্রয় করতে নায্য মূল্য পেলে গরু দুটি বিক্রয় করবেন। তাছাড়াও বাজারে ক্রেতা – বিক্রেতার সমাগমের নেই কোনো কমতি। তালশহর বাজারে কোরবানির পশুর হাটে চুরি, ছিনতাই রোধে তৎপর বাজার কমিটির সদস্য ও তালশহর ইউনিয়ন পরিষদে কর্মরত দফদার ধন মিয়া সহ গ্রামপুলিশের সদস্যরা, তাছাড়াও তালশহর ইউনিয়ন পরিষদের সদস্য ( ৩ নং) ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান তিনি বলেন, তালশহর বাজারে কোরবানির পশুর হাটে চুরি – ছিনতাই রোধে তৎপর বাজার কমিটির সদস্যরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি সহ আমরা সার্বক্ষনিক তৎপর আছি। পশুর হাটে ক্রেতা- বিক্রেতার সমাগমে চলছে গরু, মহিষ, ছাগল, বেড়া, বিক্রয়, আশাকরি সকলের সহযোগিতায় আগামি শুক্রবার রাত পর্যন্ত কোরবানির পশুর হাটে ক্রয়- বিক্রয় অব্যাহত থাকবে। এমনটাই প্রত্যাশা সকল ক্রেতা- বিক্রেতাদের।
আশুগঞ্জের তালশহর বাজার কোরবানির পশুর হাট জমে উঠেছে
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটার অপমান মানেই দেশ অপমান, অস্ত্র উদ্ধারেও সরকার ব্যর্থ—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
সোমবার, ৩১ মার্চ ২০২৫
বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।