আশুগঞ্জে চোরাচালানকৃত মালামালসহ ২ চোরাকারবারী গ্রেফতার, পিকআপ গাড়ি জব্দ

আশুগঞ্জে চোরাচালানকৃত মালামালসহ ২ চোরাকারবারী গ্রেফতার, পিকআপ গাড়ি জব্দ
আশুগঞ্জে চোরাচালানকৃত মালামালসহ ২ চোরাকারবারী গ্রেফতার, পিকআপ গাড়ি জব্দ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি পিকআপ গাড়ি আটক করে। তল্লাশীর পর পিকআপে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:

  • Oris Premium Quality Blend ৫৭০ মিনি প্যাকেট সিগারেট

  • Mond Superslims Green Apple ২০৫০ মিনি প্যাকেট সিগারেট

  • Mond Superslims Strawberry ২৮৮০ মিনি প্যাকেট

  • Betamethasone স্কিন ক্রিম ১১২০ পিস

  • Clop-G Cream 30g ৪৫০০ পিস

এই অভিযানে দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম ও ঠিকানা: ১. মোঃ ইমন হাসান (২৫), পিতা: তুসার আহাম্মদ, মাতা: তাহেরা খাতুন ২. সাকিল আহমেদ (২২), পিতা: ফরিদ মিয়া, মাতা: পিয়ারা বেগম উভয়ই সাং-লামা কুট্টা পাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।

উদ্ধারকৃত সমস্ত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ