— বিজ্ঞাপন —

আশুগঞ্জে পুলিশের অভিযান: ১০ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, গ্রেফতার ৩

আশুগঞ্জে পুলিশের অভিযান: ১০ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, গ্রেফতার ৩
আশুগঞ্জে পুলিশের অভিযান: ১০ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, গ্রেফতার ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মিনি ট্রাক আটক করা হলে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইমরান হুসাইন (২৬), পিতা শহিদুল ইসলাম, জেলা ঝিনাইদহ; মো. রাসেল (৪৩), পিতা মো. আবুল খায়ের, জেলা নোয়াখালী; এবং মো. হারুন (৪০), পিতা মো. হায়দার আলী, জেলা টাঙ্গাইল।

— বিজ্ঞাপন —

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও মিনি ট্রাক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗