আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার
আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে আরোহীদের তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন আল আমিন আলিফ (৩০), পিতা আব্দুল সাত্তার, মাতা মৃত আক্তারী খানম। তাঁর বাড়ি ঢাকা মহানগরীর মিরপুর থানায়। অপরজন মোঃ শাহীন হোসেন (২৮), পিতা হালান বেপারী ও মাতা সাফিয়া বেগম। তাঁর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার পূর্ব বাকাই এলাকায়।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ