আশুগঞ্জে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আশুগঞ্জে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৬টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানের সময় একটি মোটরসাইকেল আটক করা হলে আরোহীদের তল্লাশি করে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহিন মিয়া (৩৪), পিতা মৃত আব্দুল শহিদ, সাং হাপ্টার হাওর এবং কৃষ্ণ খারিয়া ওরফে রাহুল (২০), পিতা মৃত কালা খারিয়া, মাতা সুচিত্রা খারিয়া, সাং নারুয়া। তাদের উভয়ের থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।