— বিজ্ঞাপন —

আড়াইহাজারে বিএনপি প্রার্থী সমর্থকের গাড়িতে গুলি, অক্ষত দুই নেতা

আড়াইহাজারে বিএনপি প্রার্থী সমর্থকের গাড়িতে গুলি, অক্ষত দুই নেতা
আড়াইহাজারে বিএনপি প্রার্থী সমর্থকের গাড়িতে গুলি, অক্ষত দুই নেতা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থক ও সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের প্রাইভেট কারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট বাইপাস সড়কের বাঘানগর এলাকায় এ ঘটনা ঘটে। আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে তিনি প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি চলন্ত অবস্থায় গাড়ির ডান পাশের ও সামনের কাচ লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সে সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান।

গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলেও তারা দুজনই অক্ষত রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗