ইউসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান-শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআরআইএসটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের আওতায় ফি সংগ্রহ, পে-রোল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ ব্যাংকিং-সংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

প্রতিষ্ঠানগুলোর পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআরআইএসটি) প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির এবং এস এম মাইনুল কবির।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ