ইটের স্তূপে চাপা পড়ে দম্পতির মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নরসিংদী জেলার চরাঞ্চলে স্তুপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার ছগরিয়াপাড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী শবমেহের বেগম (৬২)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানা যায়, স্থানীয় ইট-বালু ব্যবসায়ী আব্বাস ফকির নিহত কালু মিয়ার ঘরের পিছনে ইট জমিয়ে স্তুপ করে রাখে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানিতে স্তুপ করা ইটের নিচ থেকে মাটি সরে যায়। ভোর ৫টার দিকে বৃদ্ধ কালু মিয়া ও তার স্ত্রী ফজরের নামাজ আদায় করছিলেন। এসময় ইটের স্তুপ কালু মিয়ার ঘরের ভিতরে ধ্বসে পড়ে। এসময় টিনের বেড়া এবং চালা ভেঙ্গে তাদের উপর পড়ে। এতে ইটের স্তুপ ও ঘরের চালার নিচে চাপা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ইট ও টিন সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙ্গে পড়ে স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে।

সূএ: দৈনিক ইনকিলার

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ