ইফতারে রাখুন ঠান্ডা ঠান্ডা ‘ফ্রুট ইয়োগার্ট

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্বাস্থ্যকর ইফতারে ফল থাকলে কি চলে! তাই তো ইফতারে বাহারি স্বাদের ফল কমবেশি সবাই খান। ফল দিয়েও কিন্তু দারুণ পদ তৈরি করা হয়, তার মধ্যে সহজ ও সবচেয়ে স্বাস্থ্যকর হলো ফ্রুট ইয়োগার্ট।

 

ঘরে থাকা কয়েকটি মিষ্টিজাতীয় ফল দিয়েই তৈরি করা যায় ফ্রুট ইয়োগার্ট। এটি খেতেও যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যকরও বটে। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ইফতারের ঠিক কয়েক ঘণ্টা আগে এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন।

 

বিজ্ঞাপন

 

এরপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এটি মুখে দেওয়ার পরপরই স্বস্তি মিলবে, একই সঙ্গে শক্তিও। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

 

উপকরণ

 

১. টকদই ২৫০ গ্রাম/১ কাপ (পানি ঝরানো)

২. ক্রিম ১ টিন (ডানো বা নেসলে)

৩. কন্ডেন্সড মিল্ক/মধু স্বাদ অনুযায়ী

৪. কমলার রস ১/৪ কাপ

৫. আপেল, তরমুজ, নাসপাতি, আঙুর, স্ট্রবেরি, সফেদা বা যে কোনো মিষ্টি ফলের কিউব ৩ কাপ ও

৬. নারকেল কুঁচি ইচ্ছানুযায়ী।

 

পদ্ধতি

 

বিজ্ঞাপন

 

একটি বাটিতে ক্রিম, পানি ঝরানো টকদই ও কন্ডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিন। কনডেন্স মিল্ক না দিতে চাইলে চাইলে শুধু মধু ব্যবহার করতে পারেন।

 

ফলগুলো ছোট করে কেটে কমলার রস মিশিয়ে মেখে নিন। এবার ক্রিমের মিশ্রণের সঙ্গে ফলের কিউব দিয়ে মিশিয়ে নিন। এখন নারকেল দিয়ে মিশিয়ে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ