ঈদগাঁওতে ৩ দিন ব্যাপী হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারের উদ্বোধন

লেখক: জাওয়ান উদ্দিন
প্রকাশ: ১ মাস আগে
ঈদগাঁওতে ৩ দিন ব্যাপী হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওতে তিনদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। ৩রা মার্চ (মঙ্গলবার) সকালে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বিজ্ঞান সেমিনারে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,উপ মহাদেশের প্রখ্যাত হোমিও গবেষক-চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা।  ওয়ার্ল্ড ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ডা: মুহাম্মদ আলমের আয়োজনে ক্যান্সার নিরাময়ে হোমিও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

তিনদিন ব্যাপী এ বিজ্ঞান সেমিনারে প্রথম দিনে উপস্থিত ছিলেন, প্রভাষক ছলিম উল্লাহ, ডা: এম হামিদ উল্লাহ, এনামুল হক ইসলামাবাদী, ডা: নুর মোহাম্মদ, ডা: সোনা মিয়া সিকদার,ডা: জয়নাল আবেদীন,ডা: শহিদ উল্লাহ,ডা: রফিক,আমিরুল ইসলাম,তাসলিমাসহ জেলার বিভিন্ন এলাকার ৩০ জন পুরুষ মহিলা চিকিৎসক অংশ নিলেন। অন্যদের মাঝে অংশ নেন- সাংবাদিক ও লেখক কাফি আনোয়ার, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ আরো অনেকে। উল্লেখ্য,সেমিনারটি বৃহস্পতিবার পযন্ত প্রতিদিন একঘন্টা করে অনুষ্ঠিত হবে।