ঈদগাঁওয়ে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
ঈদগাঁওয়ে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : ​কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে। ​গ্রেফতারকৃত আসামির পরিচয়: মোঃ আলমগীর, পিতা- হাজী আলতাজ মিয়া, সাং- উত্তর সাতজুলা কাটা, ইউনিয়ন- ইসলামাবাদ, উপজেলা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার। ​ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, সিআর- ৬৬৫/২১ (এনআই অ্যাক্ট ১৩৮ ধারা) মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

​আজ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।​ এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাকদার জানান যে, আইনশৃংখলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।