ঈদযাত্রা শুরু আজই, গাজীপুরের পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

ঈদযাত্রা শুরু আজই, গাজীপুরের পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি
ঈদযাত্রা শুরু আজই, গাজীপুরের পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হলেও আজ সোমবার থেকেই অনেক মানুষ বাড়ির পথে রওনা দিচ্ছেন। বিশেষ করে শিল্পাঞ্চল গাজীপুর–এর পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি ঘোষণার কারণে শ্রমিকদের ঈদযাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে।

সরকারি ছুটি সাত দিনের হলেও অধিকাংশ পোশাক কারখানায় এবার ৭ থেকে ১০ দিনের ছুটি দেওয়া হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল থেকেই অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। ধারাবাহিকভাবে এই ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে করে শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারবেন। কর্তৃপক্ষের আশা, এতে করে সড়কে অতিরিক্ত চাপ কমবে এবং শ্রমিকদের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া অনেক পোশাক শ্রমিক ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তবে ঈদযাত্রার মূল চাপ শুরু হবে বুধবার দুপুর থেকে। এরই মধ্যে অনেক শ্রমিক তাদের পরিবার-পরিজনকে আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছেন।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, পোশাক শ্রমিকরা যেন কোনো ধরনের ভোগান্তি বা যানজটে না পড়েন, সে লক্ষ্যেই ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এবার ঈদে ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ