ঈদের তিন দিনে ডিএসসিসির ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ

ঈদের তিন দিনে ডিএসসিসির ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ
ঈদের তিন দিনে ডিএসসিসির ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মোট ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে এই বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল-এ চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।

ঈদের পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া তৃতীয় দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাম্পিং করা হয়েছে আরও ৮ হাজার ৮৭১ টন বর্জ্য।

সব মিলিয়ে তিন দিনে মোট ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ডিএসসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ