— বিজ্ঞাপন —

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাস
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাস
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে বহন করার জন্য সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান পরীক্ষায় জটিলতা ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

— বিজ্ঞাপন —

শনিবার সকালে আবারও তার সিটি স্ক্যান করা হলে চিকিৎসকরা ফলাফল সন্তোষজনক বলে জানান। তবে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗