উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ
উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে স্বপদে পদত্যাগ করেছেন দলটির চার নেতা। শুক্রবার (১৫ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে একটি পকেট কমিটি।”

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

তিনি অভিযোগ করে বলেন, “কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মেয়র থাকাকালে তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

পদত্যাগী নেতারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ