— বিজ্ঞাপন —

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, আবেদন করেছিলেন প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল সোমবার বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রতীকী চিত্র: এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, আবেদন করেছিলেন প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শিক্ষা ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার প্রকাশ করা হবে। বেলা বিকেল ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হবে। এছাড়া আবেদন করার সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের এই তথ্য নিশ্চিত করা হয়।

— বিজ্ঞাপন —

বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। শিক্ষার্থীদের এই আবেদনের প্রেক্ষিতে ১৪ দিনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফল প্রকাশের পরদিন, অর্থাৎ ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। এছাড়া দুই বিষয়ে অকৃতকার্য হন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।

এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এইচএসসির সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্দেশনায় বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও এই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের মাত্র এক মাসের মধ্যেই এবার সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাই মূলত এই সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗