এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল কবির খান
এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল কবির খান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা পাঁচ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে।

তিনি বলেন, এই নির্বাচন বাঁধাধরা নির্বাচনের মত নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আমাদের কোন দল নাই। আমরা সবার জন্য সরকার। সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সকলের চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

আজ শুক্রবার সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি। পরে সেখানে দেশাত্মবোধক কর্নসাট অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ