এনবিআরের শাটডাউনে অচল আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ

এনবিআরের শাটডাউনে অচল আখাউড়া স্থলবন্দর, আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
এনবিআরের শাটডাউনে অচল আখাউড়া স্থলবন্দর, আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রোববার (২৯ জুন) কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি। বন্দর এলাকা এখন কার্যত অচলাবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক দফা দাবি আদায়ে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা শনিবার (২৮ জুন) থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন। এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউসেও কর্মকর্তারা দাপ্তরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না, কোনো কাগজপত্রে স্বাক্ষর করছেন না।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও আড়তদার নেসার আহমেদ ভূঁইয়া বলেন, “কাস্টমস কর্মকর্তারা কোনো কাগজপত্র প্রসেস না করায় আমরা কেউ আজ কোনো পণ্য আনতে পারিনি। ফলে পুরো বন্দর কার্যক্রম বন্ধ রয়েছে।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, শনিবার কিছু পণ্য আগেই প্রক্রিয়াকৃত কাগজপত্রের মাধ্যমে ভারতে রপ্তানি করা সম্ভব হয়েছিল। তবে আজ রোববার কোনো পণ্যই বন্দর দিয়ে যাওয়া-আসা করেনি।

একাধিক ব্যবসায়ী জানান, বন্দরে চাল, পেঁয়াজ, মাছসহ বেশ কিছু পণ্যের চালান আটকে আছে। কাস্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় এসব পণ্য এখন বন্দরেই আটকে রয়েছে, যা ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি করছে।

প্রসঙ্গত, এনবিআরের অধীনস্থ কর্মকর্তারা তাদের দাবি পূরণে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আওতায় ১ জুলাই পর্যন্ত কোনো সরকারি কার্যক্রমে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। এর ফলে দেশের অন্যান্য বন্দরের পাশাপাশি আখাউড়া স্থলবন্দরেও আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ