— বিজ্ঞাপন —

এবারও লাখো মানুষ নিয়ে রাজপথে নেমে প্রমাণ করবো-এই মাটি ইসলামের, এই মাটি ন্যায়ে- মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নারায়ণগঞ্জ প্রতিনিধি, মহাসমাবেশে লক্ষাধিক জনতার নেতৃত্ব দিতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের অতি পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

আগামীকাল ২৮ জুন (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলা ২ টায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন
রাজপথে ইসলাম ও দেশের পক্ষে বারবার সাহসী উচ্চারণকারী এই নেতা এবারও স্বপ্ন দেখাচ্ছেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের। গণতন্ত্রের নামে স্বৈরাচার, নির্বাচন ব্যবস্থায় কারচুপি এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান গ্রহণের জন্য মহাসমাবেশে জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

— বিজ্ঞাপন —

মাওলানা দ্বীন ইসলাম আরো বলেন, নারায়ণগঞ্জবাসী কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। ইনশাআল্লাহ এবারও লাখো মানুষ নিয়ে রাজপথে নেমে প্রমাণ করবো-এই মাটি ইসলামের, এই মাটি ন্যায়ের।

মহাসমাবেশ সফল করতে জেলার প্রতিটি উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি চলছে। সংগঠনের নেতাকর্মীরা দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ঘরে ঘরে।

ইতোমধ্যেই জেলার সর্বত্র এই মহাসমাবেশ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এ সমাবেশ হতে পারে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗