এবার বাউফলে নদীপথে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃমুনির হোসেন

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৫ মাস আগে

শনিবার রাত অবধি তিনি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেন এ সময় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করার অনুরোধ করেন।

এ সময় তার সঙ্গে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ও বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।