মামলা দিয়ে বাণিজ্য, ভোটে প্রত্যাহারের প্রলোভন জনগণের সঙ্গে প্রতারণা—নাহিদ ইসলাম

মামলা দিয়ে বাণিজ্য, ভোটে প্রত্যাহারের প্রলোভন জনগণের সঙ্গে প্রতারণা—নাহিদ ইসলাম
মামলা দিয়ে বাণিজ্য, ভোটে প্রত্যাহারের প্রলোভন জনগণের সঙ্গে প্রতারণা—নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার):   সারা দেশে মামলা দিয়ে বাণিজ্য করে একটি রাজনৈতিক দল এখন ভোটের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার-৪ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী প্রীতম দাসের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, একসময় তারা ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন আবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে—এসব বিভ্রান্তিতে জনগণ পা দেবেন না।

তিনি আরও বলেন, কোনো আসন যেন চাঁদাবাজ, সন্ত্রাসী বা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টাকারীদের হাতে না যায়—সে জন্য আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

সমাবেশে প্রার্থী প্রীতম দাসের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিবাদী আমলে জেল খেটেছেন। এলাকার মানুষের পাশে তিনি সবসময় ছিলেন।

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এবারের নির্বাচন কেবল নির্বাচন নয়, এটি একটি গণভোট। ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধে জনগণ এই নির্বাচনের মাধ্যমে রায় দেবে।

নাম উল্লেখ না করে তিনি বলেন, অতীতের মতো আবারও হামলা, মামলা ও সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। তবে এবার ১১ দলীয় ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। জনগণ তাদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ