এসিল্যান্ডের গাড়িতে অতিরিক্ত তেল নেওয়ার অভিযোগ, ভিডিও করতে গিয়ে সাংবাদিক হয়রানির চেষ্টা

এসিল্যান্ডের গাড়িতে অতিরিক্ত তেল নেওয়ার অভিযোগ, ভিডিও করতে গিয়ে সাংবাদিক হয়রানির চেষ্টা
এসিল্যান্ডের গাড়িতে অতিরিক্ত তেল নেওয়ার অভিযোগ, ভিডিও করতে গিয়ে সাংবাদিক হয়রানির চেষ্টা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ করার পর অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এসিল্যান্ডের সরকারি গাড়ির ট্যাংক পূর্ণ করা হয়। পরে আলাদাভাবে বোতলে প্রায় ৩০ লিটার জ্বালানি তেল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানে উপস্থিত এক সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করেন।

এ সময় অভিযোগ রয়েছে, এসিল্যান্ডের উপস্থিতিতে বা তার নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন, যা নিয়ে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, পরিচয় না দিয়ে ভিডিও ধারণ করায় তিনি ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন। গাড়ির প্রয়োজনে কিছু অতিরিক্ত জ্বালানি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

যদিও তিনি ৫ লিটার তেল নেওয়ার কথা স্বীকার করেছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন— ঘটনাস্থলে ৫ লিটারের একাধিক বোতলে তেল ভরতে দেখা গেছে, যা অভিযোগকে আরও জোরালো করেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ