ওসমান শরীফ হাদী’র খুনিদের ফাঁসির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং জুলাই বিপ্লবের অকুতোভয় মহানায়ক শহীদ হাদী ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে জেলা শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে রাস্তা ব্লকেট করে দেয়। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে যেখানে আন্দোলনকারীরা ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিক্ষোভ সমাবেশের আগে জুম্মার নামাজের পরে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন জুলাই বিপ্লবের প্রাণপুরুষ হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র-সমাজ ঘরে ফিরবে না বরং এই লড়াইকে আরও বেগবান করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ