ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি’র ওপর সংঘটিত নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি উপজেলা শহীদ মিনারে শেষ হয়।

মিছিলটি নেতৃত্ব দেন সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শিবলী সাদিক।

এসময় উপস্থিত সরাইল উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাকিমুর রহমান ও শিফাত ইসলাম নুর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল সরকারি কলেজ তাদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এসময় মুস্তাকিমুর রহমান বলেন, একজন প্রার্থীকে নির্বাচন সামনে রেখে এভাবে হামলা করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি দাবি করেন, এ ঘটনার দ্রুত বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা নির্ভেজাল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

সরাইলের তরুণ রাজনৈতিক কর্মীরা জানান যে কোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদল সবসময়ই প্রতিবাদী ভূমিকা পালন করবে।

শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবলী সাদিক বলেন, শরীফ ওসমান হাদি’র ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর বর্বর আক্রমণ। তিনি সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। প্রতিবাদ মিছিলটি সরাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ