কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু, ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল শুরু করেছে মহানগর এক্সপ্রেস ট্রেন।
আজ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৭২২ ডাউন মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরুর মধ্য দিয়ে বর্ধিত রুটে ট্রেনটির চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নতুন গন্তব্যে মহানগর এক্সপ্রেস! ঐতিহাসিক মুহূর্ত! আজ প্রথমবারের মতো ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মহানগর এক্সপ্রেস (৭২২)।
ঢাকা থেকে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম হয়ে ট্রেনটি ছুটে চলেছে পর্যটন নগরী কক্সবাজারের পথে।
এর ফলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে যাতায়াতের সুযোগ আরও সম্প্রসারিত হলো। নতুন এই রুট চালুর মাধ্যমে ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আগ্রহী যাত্রীদের জন্য যাতায়াতের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুট চালুর ফলে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীদের রেলভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মহানগর এক্সপ্রেসে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সৌজন্য সাক্ষাৎ
ঢাকা টু কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণের সাথে
এ সময় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এবং বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন।
দীর্ঘদিন পর হাবিবুর রশীদ হাবিবের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি প্রকাশ করে সাক্ষাৎকারীরা বলেন, মন্ত্রী হওয়ার পরও তাঁর মধ্যে আগের মতোই বিনয় ও নিরহংকার মনোভাব রয়েছে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি কথা শুনেছেন এবং আলোচ্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎকারীরা আরও বলেন, “হাবিব ভাইয়ের সঙ্গে বহু বছর পর দেখা হলো। মন্ত্রী হওয়ার পরও তিনি আগের মতোই নিরহংকার ও বিনয়ী মানুষ। আল্লাহ উনাকে সবসময় সুস্থ ও ভালো রাখুন।
উল্লেখ্য, ২৬ অক্টোবর ২০২৬ থেকে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে ঢাকা–কক্সবাজার রুটে চলাচলকারী এ ট্রেনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ মধ্যবর্তী জেলার যাত্রীরা নিজ নিজ স্টেশন থেকে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটের যাত্রা উদ্বোধনের পর রেলপথ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহানগর এক্সপ্রেসে ভ্রমণ করেন এবং যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মহানগর এক্সপ্রেসের এ রুট সম্প্রসারণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার যাত্রীদের মধ্যে সরাসরি কক্সবাজার ভ্রমণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।