— বিজ্ঞাপন —

কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ

কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ
কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কবি, গীতিকার ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ ১৫ এপ্রিল। এ উপলক্ষে সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। লিটন হোসাইন জিহাদ এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আধ্যাত্মিক সাধক মো: মালু মিয়া শেখ এবং মা শেখ আছিয়া হোসাইন। শৈশব থেকেই বাবার কাছ থেকে মানবপ্রেম ও স্রষ্টাপ্রেমের শিক্ষা গ্রহণ করেন, যা তার সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। তবে ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়েই তার কবিতা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে কবিতা, গল্প ও গান রচনার পাশাপাশি সম্পাদনার কাজেও নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি। শিক্ষাজীবনে তিনি গোয়াল নগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হবিগঞ্জ শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় পোষ্ট গ্রেজুয়েশন সম্পন্ন করেন।

কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদের জন্মদিন আজ[/caption] বর্তমানে তিনি মাসিক সাহিত্য পত্রিকা “পথিক” সম্পাদনা করছেন এবং অনলাইন নিউজ পোর্টাল পথিকনিউজ ডটকমের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার প্রথম আইপি টেলিভিশন পথিকটিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা পেশায়ও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক যায়যায় কাল, দৈনিক সকালের সময় ও দৈনিক সবুজ বাংলায় কাজ করছেন এবং দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্যপ্রযুক্তি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে স্যার সলিমুল্লাহ স্মৃতিপদক, ২০১৫ সালে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কর্তৃক বিশ্ব মানবাধিকার গোল্ডেন অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে পিএইচডি ফাউন্ডেশন কর্তৃক সাংবাদিক সম্মাননা লাভ করেন। কবি ও গীতিকার হিসেবে তার লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— ‘রংমহল’, ‘স্বপ্নতরী’, ‘তোর বিহনে’, ‘থাকতে জীবন পাইনি যারে’, ‘প্রভু আমার গুরুরূপে’, ‘করেছি প্রেম দুজনে’, ‘কার আকাশে উড়ো’, ‘তুমি ছাড়া আপন কেহ নাই’ ও ‘ও কন্যা’। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তুমিহীনা বন্ধ্যা সময়” ও “সময় এখন জাগরণের”। এছাড়া প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে আছে “ইশ্বর ও প্রেম”, “স্রষ্টার মধ্যবর্তী নীরবতা”, “নির্বাসিত প্রেমের অন্তিম যাত্রা” এবং “ডিজিটাল সাংবাদিকতা: ফ্যাক্ট টু ফিউচার”। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহল থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সৃষ্টিশীল জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗