— বিজ্ঞাপন —

করাচীতে ভবন ধসের পর ১২টি নির্মাণাধীন ভবন সিলগালা করল এসবিসিএ

পাকিস্তান করাচীর এডমিন সোসাইটিতে সম্প্রতি একটি ভবন ধসে পড়ার ঘটনায় সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটি কড়া পদক্ষেপ গ্রহণ করে ১২টি নির্মাণাধীন ভবন সিলগালা করে দিয়েছে।
প্রতীকী চিত্র: করাচীতে ভবন ধসের পর ১২টি নির্মাণাধীন ভবন সিলগালা করল এসবিসিএ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৬ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

পাকিস্তানের করাচীর এডমিন সোসাইটিতে একটি ভবন ধসে পড়ার পর করা পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটি (এসবিসিএ)। এই দুর্ঘটনার পর সংস্থাটি সক্রিয় হয়ে এলাকার বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে ১২টি নির্মাণাধীন ভবন সিলগালা করে দিয়েছে।

এসবিসিএ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) ডক্টর ওয়াসিম শামশাদের নির্দেশে সোসাইটির পাঁচটি পৃথক ব্লকে জরুরি ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় প্রশাসন এবং ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ দল এই পদক্ষেপ নেয়।

— বিজ্ঞাপন —

এসবিসিএ-এর মুখপাত্র জানিয়েছেন যে এডমিন সোসাইটির ২, ৪, ৫, ৭ এবং ৮ নম্বর ব্লকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়। সেখানে অনুমতিহীন নির্মাণকাজ, অনুমোদিত নকশা লঙ্ঘন এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে এসব ভবন সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে মুখপাত্র জানান, এডমিন সোসাইটির ২ নম্বর ব্লকের প্লট নম্বর সি-২৯-এর নির্মাণাধীন ভবন, ৪ নম্বর ব্লকের তিনটি ‘গ্রাউন্ড প্লাস ৫’ তলা ভবন এবং ৫ নম্বর ব্লকের একটি ‘গ্রাউন্ড প্লাস ৬’ তলা ভবনসহ মোট ১২টি ভবনকে সিলগালা করা হয়েছে।

এদিকে ভবন ধসে পড়ার ঘটনার পেছনে দায়ীদের চিহ্নিত করতে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজি এসবিসিএ ডক্টর ওয়াসিম শামশাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মর্মান্তিক ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই সাথে ডক্টর ওয়াসিম শামশাদ পুনর্ব্যক্ত করেন যে, করাচী শহরে অবৈধ নির্মাণ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত কোনো ধরনের ছাড় ছাড়া এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: ARY News Urdu
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗