আন্তর্জাতিক ডেস্ক: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ রানওয়েতে কুকুর চলে আসায় একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তবে এভিয়েশন কন্ট্রোল রুম ও চালকদের তাৎক্ষণিক তৎপরতায় পরপর দুটি উড়োজাহাজ নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অবতরণের একদম শেষ মুহূর্তে রানওয়েতে কুকুরের উপস্থিতি দেখতে পান বিমান চালকরা। পরিস্থিতি বিবেচনায় নেওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় শেষ মুহূর্তে বিমান দুটিকে আবার আকাশে ভাসিয়ে নেওয়া হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে সম্পূর্ণ নিরাপদ ও কুকুরমুক্ত ঘোষণা করার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দুটি উড়োজাহাজই নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়েতে কীভাবে সুরক্ষিত এলাকা ভেদ করে কুকুর প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের নিরাপত্তা ত্রুটি এড়াতে বিমানবন্দর জুড়ে প্রয়োজনীয় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।