কসবায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল উদ্ধার, ৩ জন গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাকারবারী চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে কসবা থানাধীন বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

ডিবি সূত্রে জানা যায়, চোরাচালানকারীরা নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ নিম্নলিখিত মালামাল উদ্ধার করে—

  • ভারতীয় বাসমতী চাল: ৬৬ বস্তা

  • ভারতীয় তৈরি ফুচকা: ৭০৫ কেজি

  • চোরাচালান কাজে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ ট্রাক

  • নিলাম সংক্রান্ত জাল প্রত্যয়নপত্র ২ পৃষ্ঠা

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার টাকা। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১️ মো. আল আমিন (৩১), পিতা: রফিকুল ইসলাম, ঠিকানা: নয়নপুর, কসবা।
২️ মিশু (২৬), পিতা: মৃত হিরন মিয়া, ঠিকানা: কুটি জাজিয়ারা, কসবা।
৩️ মো. মেহেদী হাসান (১৯), পিতা: মৃত সোলেমান মিয়া, ঠিকানা: রানিয়ারা বিষ্ণুপুর, কসবা।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। নিলামের জাল কাগজপত্র ব্যবহার করে তারা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য দেশে এনে বিক্রি করতেন।

এ ঘটনায় কসবা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী কসবা এলাকায় দীর্ঘদিন ধরেই একটি চোরাকারবারী চক্র সক্রিয় রয়েছে। ডিবি পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ