কসবায় মোবাইল কোর্টে ইয়াবাসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

দক্ষিণ কসবায় মোবাইল কোর্টে ইয়াবাসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
দক্ষিণ কসবায় মোবাইল কোর্টে ইয়াবাসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ১ জুলাই:
আজ সোমবার বিকাল ৫:০০ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এক ব্যক্তি মাদকসেবনের দায়ে আটক হন। মোবাইল কোর্ট পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ইয়াবা সেবনে জড়িত ছিলেন। মোবাইল কোর্ট চলাকালীন সময়েই তিনি নিজ দোষ স্বীকার করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকের ভয়াবহতা ও সামাজিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং সকলকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

স্থানীয়রা মোবাইল কোর্ট পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আসুন, মাদককে না বলি—মাদকমুক্ত সমাজ ও সুন্দর জীবন গড়ি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ