কসবার কুটি ইউনিয়নে বিদেশি মদসহ মাদক কারবারী গ্রেফতার

কসবার কুটি ইউনিয়নে বিদেশি মদসহ মাদক কারবারী গ্রেফতার
কসবার কুটি ইউনিয়নে বিদেশি মদসহ মাদক কারবারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ (সাতচল্লিশ) বোতল বিদেশী মদ ও ১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৩৫ মিনিটের সময় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ সুমন মিয়া (২৮) পিতা: আলী হোসেন, সাং: বুড়িচং উত্তরপাড়া, থানা: বুড়িচং জেলা: কুমিল্লা। পুলিশ জানায়, ওই ব্যক্তির হেফাজত থেকে ৪৭ বোতল বিদেশী মদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মূলে উদ্ধারকৃত মদ ও যানবাহন জব্দ করা হয়।  এ ঘটনায় আটক সুমন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কসবা থানা পুলিশ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ