— বিজ্ঞাপন —

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর অভিনয়জীবনের অনিশ্চয়তা, কাজ হারানোর ভয়, মাতৃত্ব এবং নতুন সিরিজ 'আক্কা' নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। সম্প্রতি নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’-তে তাঁকে দেখা গেছে। সিরিজটি মুক্তির পরপরই এক সাক্ষাৎকারে তিনি তাঁর অভিনয়জীবনের নানা অনিশ্চয়তা ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হারানোর তীব্র ভয় কাজ করত তাঁর মধ্যে। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় তিনি অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে পারতেন না। এমনকি কাজ হাতছাড়া না করার মানসিকতা থেকে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সেই চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এখন আর সেই তাড়না নেই এবং প্রয়োজনের সময় সহজেই কোনো কাজকে ‘না’ বলতে পারেন তিনি।

অভিনয়জগতে কাজের নিশ্চয়তা না থাকা এবং নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখার চাপ সম্পর্কেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, অতীতে কোনো প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার পর সেটি সফল হলে নিজের ক্ষতি হবে কি না—এমন নানা সংশয় তাঁকে তাড়া করত। তবে এখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে।

মাতৃত্বের পর জীবন ও কাজের ভারসাম্যের বিষয়ে রাধিকা বলেন, একসময় তিনি মা হওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে শেখায় যে সন্তান ও কাজ একসঙ্গে সামলাতে গিয়ে শরীর ও মনের ওপর ব্যাপক চাপ পড়ে। নিজের শরীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে প্রায় দুই বছর সময় লেগেছে জানিয়ে তিনি বলেন, সন্তান বড় হওয়ার সময় বিরতি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা তিনি পরে বুঝতে পেরেছেন।

সাক্ষাৎকারে বাস্তব জীবনের ক্ষমতার অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে রাধিকা উল্লেখ করেন, নিজের জন্য কথা বলতে পারা এবং অন্যায্য প্রস্তাবে ‘না’ বলতে পারাই হলো আসল শক্তি। অতীতে অনেক অনিচ্ছাকৃত কাজ করার পর মানসিক অস্বস্তিতে ভুগলেও এখন তিনি নিজের অবস্থানে অনড় থাকার মতো সাহস অর্জন করেছেন।

নতুন সিরিজ ‘আক্কা’-র প্রেক্ষাপট ও সহিংসতা প্রসঙ্গে রাধিকা জানান, বাস্তব জীবনে তিনি সব ধরনের হিংসার বিপক্ষে। এমনকি পর্দায়ও সহিংস দৃশ্য দেখতে পছন্দ করেন না। তবে এই সিরিজে গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই ও উত্তরাধিকার রক্ষার তাগিদেই সংঘাতের গল্প এসেছে, যা গল্পের প্রয়োজনে অত্যন্ত যুক্তিযুক্ত। সিরিজটিতে নিজের চরিত্রটিকে বেশ আকর্ষণীয় ও স্টাইলিশ বলে বর্ণনা করেছেন এই অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗