— বিজ্ঞাপন —

কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে

কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে
কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি: কাতারের রাজধানী দোহা থেকে ৯০ কিলোমিটার দূরে দোক্কান সমুদ্র সৈকতে সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে কাতারস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার ৩১ মার্চ দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে এই আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঈদ আনন্দকে ভাগাভাগি করতে কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যরা দোক্কান সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছিলেন।

— বিজ্ঞাপন —

সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লিমন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন সরকার, মো: আনোয়ার হোসেন, কাউছার আহমেদ ভূইয়া, গিয়াসউদ্দিন সরকার, আব্দুল জলিল, রোমান মিয়া ও সেলিম রেজা সহ আরো অনেকে।

আনন্দ ভ্রমণের মধ্যে আরব সাগরের লবনাক্ত পানিতে সাঁতার কাটা ও ফুটবল খেলা ছিলো অন্যতম।

অনুষ্ঠান সফল করায় সকল অতিথি ও কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির প্রধান ফয়সাল আহমেদ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗