কাতারে চট্টগ্রাম সমিতির আংশিক কমিটি ঘোষণা 

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতারে চট্টগ্রাম সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫)কাতারের রাজধানী দোহার হলিডে ইন হোটেলে আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আহ্বায়ক কমিটির সদস্য সচিব লায়ন মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন কাজল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ওমর ফারুক।

পরে সংগঠনের সকলের সর্বসম্মনিক্রমে ইসমাইল মনছুরকে সভাপতি ও মোজাম্মেল হোসাইনকে সাধারণ সম্পাদক করে এই আংশিক কমিটি ঘোষণা করেন লায়ন মোঃ মঈন উদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা জমির উদ্দীন,আহবায়ক কমিটির সদস্য মোঃ আলী,মাইন উদ্দীন,আমির সোহেল,ইঞ্জিনিয়ার নাছের,কাজী মোহাম্মদ পিয়ারুসহ আরো অনেকে।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সঙ্গে চট্টগ্রামের কৃষ্টি,ঐতিহ্য,ভাষা-সংস্কৃতি ও মূল্যবোধকে ধরে রেখে চট্টগ্রামের প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সংগঠনের নেতা কর্মীরা ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ