কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন

কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন
কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি : কাতারে অত্যন্ত আড়ম্বরের সাথে স্বনামধন্য বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কাতারের বাণিজ্যক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন পাঁচ তারকা স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী।

কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদযাপন

কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কামাল উদ্দিন ও নূরুল কবির চৌধুরী। কোম্পানীর বার্ষিক বিবরণী পেশ করেন সিইও’র ব্যক্তিগত সচিব ক্যাথরিনা রোজান্টিনা। অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের কর্মদক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ