কাতার আমির ও প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ফল উপহার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতার প্রতিনিধি,বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও কাতারের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি-এর সন্মানে মৌসুমি ফল উপহার দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন-এর লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার আমির-এর বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠানাের জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ ২৫ জুন ২০২৫ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩ টা কাতার পররাষ্ট্র মন্ত্রনালয়ে উপহার পৌছে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী।

সেসময় উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

মৌসুমি ফল গ্রহণ করেন
ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল
প্রটোকল পরিচারক
কাতার পররাষ্ট্র মন্ত্রনালয়।

গত ২৩ জুন ২০২৫ চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে পাঠানো ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ