কাবুল আপাতত যুদ্ধ বিরতি দিয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী

কাবুল আপাতত যুদ্ধ বিরতি দিয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী
কাবুল আপাতত যুদ্ধ বিরতি দিয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ আপাতত স্থগিত রাখা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু রাষ্ট্র কাতার ও সৌদি আরব জানিয়েছে যে এই সংঘাতের অবসান হওয়া উচিত। তাই আপাতত আমরা আমাদের পক্ষ থেকে লড়াই স্থগিত রেখেছি।” — ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এই তথ্য জানা গেছে।

তিনি আরও বলেন, “পাকিস্তানের সাধারণ মানুষ শান্তিপ্রিয় এবং তারা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। আমাদের পাকিস্তানের সাধারণ জনগণের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তখন দেশের সব নাগরিক, সরকারপ্রধান, উলামা ও ধর্মীয় নেতারা এক হয়ে দেশের স্বার্থে লড়াইয়ে নামেন।”

মুতাক্কি সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান শান্তি ও সুসম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের অন্য বিকল্পও রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ