কুমিল্লার চান্দিনায় মহাসড়কে বাস চাপায় নারী নিহত

কুমিল্লার চান্দিনায় মহাসড়কে বাস চাপায় নারী নিহত
কুমিল্লার চান্দিনায় মহাসড়কে বাস চাপায় নারী নিহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটম্বপুর ফুটওভার ব্রিজের নিচে বাস চাপায় আসমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত আসমা বেগম ছিলেন ঘাটিগড়া গ্রামের মৃত কেরামত আলী’র স্ত্রী। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ