কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মো. শরীফুল ইসলাম :  কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার শান্তিপুর এলাকায় গত শুক্রবার রাতে  সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাস ও কয়লা ভর্তি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাকের চালক ও কয়লার মালিকসহ ২জন নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, ট্রাক চালক ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং ট্রাকের যাত্রী কয়লার মালিক কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহি সিয়াম পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখী কয়লাভর্তি একটি ট্রাক কসবার শান্তিপুর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মুখোমুখি সংর্ঘষ হয়। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক চালক আকাশ মিয়া গুরুতর আহত হন। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অপর একজন ঢাকা নেয়ার পথে মারা যায়। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ