কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-১০।

অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে র‍্যাব-১০-এর একটি টহল দল শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত শাহ পরানের বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় বসবাস করে। ঘটনার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিল না। এই সুযোগে ধর্ষক শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে বের করে ঘুরতে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব-১০-এর টহলরত টিমকে জানান।

অটোচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য আমার রিকশায় ওঠে। রিকশায় ওঠার পর যুবকটির কথাবার্তায় সন্দেহ হয়। এরপর আমি তাদের ঝিলমিল এলাকায় নামিয়ে ঘটনাটি বোঝার জন্য একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকি। এ সময় যুবকটি শিশুটিকে নিয়ে একটি ঝোপের ভেতর যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ পাই। তখন আমি দ্রুত র‍্যাব-১০ কে জানাই। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে আটক করে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। আসামি র‍্যাবের হেফাজতে আছে। র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ