— বিজ্ঞাপন —

ক্রাইম থ্রিলার সিরিজ ‘আক্কা’: ক্ষমতার লড়াইয়ে রাধিকা আপ্তে ও কীর্তি সুরেশ

আশির দশকের পটভূমিতে নির্মিত নতুন ক্রাইম থ্রিলার সিরিজ 'আক্কা'-তে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ও দক্ষিণি তারকা কীর্তি সুরেশ।
ক্রাইম থ্রিলার সিরিজ 'আক্কা': ক্ষমতার লড়াইয়ে রাধিকা আপ্তে ও কীর্তি সুরেশ
ক্রাইম থ্রিলার সিরিজ 'আক্কা': ক্ষমতার লড়াইয়ে রাধিকা আপ্তে ও কীর্তি সুরেশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নারীর শাসনে গড়ে ওঠা এক অপরাধ জগতের ক্ষমতা, উত্তরাধিকার ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘আক্কা’। আশির দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ও দক্ষিণি তারকা কীর্তি সুরেশ। এতে দুই অভিনেত্রীকে দুই প্রভাবশালী নারীর চরিত্রে দেখা যাবে। একজন নিজের সাম্রাজ্য ও ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, আর অন্যজন সেই প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তাদের এই মুখোমুখি অবস্থান থেকেই গল্পের মূল দ্বন্দ্ব তৈরি হয়েছে।

‘আক্কা’ সিরিজের গল্পের কেন্দ্রে রয়েছে ভারতের পের্নুরু নামের একটি কাল্পনিক শহর। সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরা ক্ষমতা ধরে রেখেছেন এবং তাদের হাতেই গড়ে উঠেছে অপরাধ জগতের নিজস্ব শাসন ব্যবস্থা। এই শহরে ক্ষমতা শুধু প্রভাব বিস্তারের মাধ্যম নয়, বরং তার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সম্মান, ব্যক্তিগত স্বার্থ ও দীর্ঘদিনের নিয়ম। তবে বাইরের এক শক্তির আগমনে সেই শাসন ব্যবস্থার ভিত নড়ে ওঠে। শুরু হয় গোপন দ্বন্দ্ব ও ক্ষমতা দখলের তীব্র লড়াই।

গল্পে ভবানীর ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি সুরেশ এবং রুদ্র চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। ভবানী নিজের সাম্রাজ্যের কর্তৃত্ব ধরে রাখতে চান, যেখানে রুদ্রের প্রচলিত নিয়ম ভাঙার মানসিকতা তাকে ভবানীর মুখোমুখি দাঁড় করায়। সংঘাতের এই আবহে বিশ্বাস, আনুগত্য ও অস্তিত্ব রক্ষার প্রশ্ন যুক্ত হয়ে পুরো কাহিনিতে টানাপোড়েন তৈরি করে।

নিজের চরিত্র নিয়ে কীর্তি সুরেশ জানান, ভবানী জানেন তিনি কিসের পক্ষে দাঁড়িয়ে আছেন এবং উত্তরাধিকার রক্ষায় কত দূর যেতে পারেন। তার মতে, ভবানীকে কেবল ক্ষমতাশালী নারী হিসেবে দেখলে চরিত্রের জটিলতা বোঝা যাবে না, কারণ তাকে সম্পর্ক ও দায়িত্বের মধ্যেও ভারসাম্য রাখতে হয়।

অন্যদিকে রাধিকা আপ্তে জানান, তার চরিত্র রুদ্র প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে ক্ষমতার এই লড়াইয়ে কেবল সাহসই যথেষ্ট নয়, প্রতিটি পদক্ষেপের পরিণতি বিবেচনা করাও জরুরি। কীর্তির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাকে আনন্দদায়ক বলেও উল্লেখ করেন রাধিকা।

সিরিজটির মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে চিত্রনাট্যকার ও পরিচালক ধর্মরাজ শেট্টির। গ্যাংস্টার ঘরানার পরিচিত গল্পের বাইরে গিয়ে একটি নিজস্ব জগৎ তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য। কীর্তি ও রাধিকা ছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভি আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পাওয়ার। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗