— বিজ্ঞাপন —

দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতাপ’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এশা দেওল

দীর্ঘ বিরতির পর বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল আবার রূপালি পর্দায় ফিরছেন ‘প্রতাপ’ নামের অ্যাকশন-ড্রামা সিনেমার মাধ্যমে।
দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতাপ’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এশা দেওল
দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতাপ’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এশা দেওল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দীর্ঘ বিরতি ভেঙে ফের রূপালি পর্দায় হাজির হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল। নতুন সিনেমা ‘প্রতাপ’-এর মাধ্যমে অভিনয় জগতে আবার ফিরছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় এশাকে দেখা যাবে ‘পুনম’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে। জীবনের নানা জটিল ও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে একজন নারীর নিজেকে নতুন করে চেনার লড়াই উঠে আসবে তাঁর অভিনয়ে।

ইতিমধ্যেই নির্মাতারা সিনেমায় এশা দেওল অভিনীত ‘পুনম’ চরিত্রের লুক বা চেহারা প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির প্রাথমিক ঝলক ২৬ অক্টোবর প্রকাশ করার কথা রয়েছে। এরপর প্রকাশ পাবে মূল ট্রেলার।

প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর সিনেমাটি ভারতজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালনা করছেন সিনেমাটি।

— বিজ্ঞাপন —

এই ছবিতে এশা দেওলের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া ও দুষ্মন্ত ওয়াগ। একঝাঁক অভিজ্ঞ শিল্পীর সমন্বয়ে তৈরি হচ্ছে সিনেমাটির গল্প।

সিনেমায় ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী এশা দেওল নিজে। তিনি জানান, অভিনয়ে ফেরার জন্য দীর্ঘদিন ধরে একটি মানসম্মত ও শক্তিশালী গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। কাঙ্ক্ষিত চিত্রনাট্য ও চরিত্র পাওয়ার পর অবশেষে পর্দায় ফিরতে পেরে তিনি বেশ আনন্দিত।

নিজের চরিত্র সম্পর্কে এশা উল্লেখ করেন, গল্পে দেখা যাবে ‘পুনম’ নামের চরিত্রটির কাছে তাঁর পরিবারই সবচেয়ে বড় গুরুত্ব পায়। বিশেষ একজনের প্রতি গভীর বিশ্বাসের ওপর ভর করে গড়ে ওঠে তাঁর জীবন। তবে হঠাৎ করেই এক পরিস্থিতিতে পড়তে হয় তাকে, যা তার দীর্ঘদিনের গড়ে ওঠা বিশ্বাস ও ধারণাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়।

এমন পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থন, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ফলাফলে গল্পে নানা নাটকীয় মোড় আসে। এশা দেওল মনে করেন, এই চরিত্রটি তাঁর ক্যারিয়ারে অন্যতম ব্যতিক্রমী কাজ এবং এটি দর্শকদের মনে বিশেষ দাগ কাটবে।

একুশ শতকের শুরুর দিকে বলিউডে অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এশা দেওল। ‘কোই মেরে দিল ছে পুছে’, ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিলনে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘সাদি নাম্বার ওয়ান’ এবং ‘পেয়ারে মোহন’-এর মতো বেশ কিছু বাণিজ্যিক সফল সিনেমায় তিনি কাজ করেছেন। বিয়ে ও সংসারসহ পারিবারিক নানা ব্যস্ততায় অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে থাকার পর এবার আরও পরিপক্ব অভিনয়ে ফিরছেন তিনি।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗