ক্রিকেটার অপমান মানেই দেশ অপমান, অস্ত্র উদ্ধারেও সরকার ব্যর্থ—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ক্রিকেটার অপমান মানেই দেশ অপমান, অস্ত্র উদ্ধারেও সরকার ব্যর্থ—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ক্রিকেটার অপমান মানেই দেশ অপমান, অস্ত্র উদ্ধারেও সরকার ব্যর্থ—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা। এতে শুধু একজন খেলোয়াড় নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। তিনি আরও বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানেই দেশকে অপমান করা। আমি নিজেও আগে ক্রিকেট খেলতাম, বোর্ডের সদস্য ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। কিন্তু ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই ব্যর্থ হয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?—প্রশ্ন তোলেন তিনি।

এ সময় তিনি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টিও তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, তিস্তা ও পদ্মাসহ অভিন্ন সব নদীর ন্যায্য হিস্যা আদায় করা হবে। এ ব্যাপারে কোনো আপস নয়।

তার এসব বক্তব্যে ক্রিকেট, জাতীয় সম্মান, নির্বাচন ও আন্তর্জাতিক সম্পর্ক—সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ