ক্ষমতায় এলে ফরিদপুর হবে বিভাগ, পদ্মা ব্যারেজের ঘোষণা তারেক রহমানের

ক্ষমতায় এলে ফরিদপুর হবে বিভাগ, পদ্মা ব্যারেজের ঘোষণা তারেক রহমানের
ক্ষমতায় এলে ফরিদপুর হবে বিভাগ, পদ্মা ব্যারেজের ঘোষণা তারেক রহমানের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে আলাদা বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানান, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করা যায়।

তারেক রহমান বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও শিল্প—দুই খাতই গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি নারীদের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এর আগে বরিশালের সমাবেশ শেষে হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছে তিনি জনসভায় যোগ দেন। দীর্ঘদিন পর তার সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ