— বিজ্ঞাপন —

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি’র নতুন পরিচালক কবি পরাগ রিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি’র পরিচালক পদে নিয়োগ পেলেন কবি পরাগ রিছিল।

— বিজ্ঞাপন —

মঙ্গলবার (৮ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়,”ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১(২) অনুযায়ী জনাব পরাগ রিছিল-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তা এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।”

পরাগ রিছিল বাংলাদেশের একজন কবি ও লেখক। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের নাম “উমাচরণ কর্মকার”। পরাগ রিছিল বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও লেখা প্রকাশ করেন। তার কবিতায় প্রেম, প্রকৃতি, এবং সমাজের নানা দিক প্রতিফলিত হয়। সাহিত্যকর্মের মাধ্যমে তিনি বাংলা সাহিত্য জগতে একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। 

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗