— বিজ্ঞাপন —

খড়মপুর কেল্লা শাহ মাজারে ভক্তদের ভিড়ে জ্যামে আটকে গেলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খড়মপুর কেল্লা শাহ মাজারে ভক্তদের ভিড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খড়মপুর কেল্লা শাহ মাজারে জিয়ারত করতে গিয়ে ভক্তদের ভিড়ে তীব্র যানজটে আটকে পড়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাজার জিয়ারত ও দোয়ার উদ্দেশ্যে তিনি খড়মপুরে আসলে হাজারো ভক্তের উপস্থিতিতে সড়কে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়।

— বিজ্ঞাপন —

জানা যায়, বিকেল ৪টার দিকে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী খড়মপুর কেল্লা শাহ মাজারে আসেন। খবর ছড়িয়ে পড়তেই মাজারের আশপাশের এলাকায় ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে। এক নজর দেখা ও সেলফি তোলার জন্য ভক্তরা তাহেরীর গাড়ি ঘিরে ধরেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের খড়মপুর এলাকায় যান চলাচল প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে। অ্যাম্বুলেন্স ও জরুরি যানও আটকে পড়ে।

পরে পুলিশ ও মাজার কর্তৃপক্ষের সহায়তায় ভিড় নিয়ন্ত্রণ করে তাহেরীকে মাজার প্রাঙ্গণে নেওয়া হয়। তিনি মাজারে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

অনেক ভক্তই দূর-দূরান্ত থেকে তাহেরীকে দেখতে এসেছিলেন। তারা বলেন, _”তাহেরী হুজুরকে সামনে থেকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। জ্যাম হলেও কষ্ট লাগেনি।”_

খড়মপুর ফাঁড়ির ইনচার্জ বলেন, _”হঠাৎ এত মানুষের ভিড়ে সড়কে জ্যাম লেগে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছি।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗