খাগড়াছড়ি সীমান্তে পাচার ঠেকালো বিজিবি: উদ্ধার বিপুল কীটনাশক ও পণ্য!

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান জব্দ করেছে ৩ বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে পানছড়ি উপজেলার গিলাতলী বিওপি-এর নিয়মিত টহল দল এ অভিযান চালায়। হাবিলদার শ্রী বিধানের নেতৃত্বে পরিচালিত ওই টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা এসব মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে — সিস্টেম প্লাস ব্র্যান্ডের কীটনাশক ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট এবং নিমা সাবান ৬৩টি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত রক্ষা, সম্প্রীতি ও উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ