খুচরায় ইয়াবা বিক্রির সময় মাওনা হাইওয়ে পুলিশের হাতে আটক যুবক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মাদক বিক্রির সময় ৪’শ পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে মাওনা হাইওয়ে পুলিশ।

সোমবার সকালের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে,রোববার বিকেলে মাওনা এলাকার প্যারাডাইস স্পিনিং মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আটক ব্যক্তিরা হলেন,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পিতরগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (৩৫) এবং একই উপজেলার রতন মিয়ার ছেলে কনক মিয়া (২৬)।
মাওনা হাইওয়ে পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে রোববার বিকেলের দিকে মাওনার ওই স্থানে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে দুজন যুবক। খবর পেয়ে চৌরাস্তায় টহলে থাকা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে কৌশলগত পদক্ষেপ নিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দুই আসামির দেহ তল্লাশি চালিয়ে তাদের জিন্স প্যান্টের পকেটে কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গাজীপুর শ্রীপুরের মহাসড়কে দাঁড়িয়ে খুচরায় ইয়াবা বিক্রি করছিল কিছু যুবক বিক্রি সময় ওরা হাতেনাতে ধরা পরে।

বর্তমানে তারা জেলে আটক রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মোট ওজন ৪০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন,’ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ওই ২জনকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলায় সোমবার সকালের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্সে আছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ