বাংলাদেশ ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে গভীর রাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগর ভবনের মূল ফটক ও আশপাশের এলাকা লক্ষ্য করে এই পেট্রলবোমা ছুড়ে মারে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্যরাতে হঠাৎ করে নগর ভবনের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় নগর ভবনের অবকাঠামো বা ভেতরে থাকা কারো কোনো বড় ধরণের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই পেট্রলবোমা হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। নগর ভবনের নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।