বিমানবন্দরে আনসার সদস্যদের হাতে চুরিকৃত মালামালসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতাকর্মী আটক

লেখক: জাহেদুল ইসলাম জাহিদ
প্রকাশ: ৫ মাস আগে
বিমানবন্দরে আনসার সদস্যদের হাতে চুরিকৃত মালামালসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতাকর্মী আটক

আজ ১০ নভেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১২.৫০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতাকর্মী বিমানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় চেকিং পয়েন্টে আনসার সদস্যদের নিকট হাতেনাতে আটক হয়েছে।

বিমানবন্দরের ০৮ নং হ্যাংগার গেইটে ডিউটিরত আনসার সদস্য, মো: রবিউল ইসলাম ও আনসার সদস্য, মো: সোহবুর রহমান বিমানের বিভিন্ন মালামাল (জুতা, কসমেটিকস,সফট ড্রিংকস, লোশন, ইত্যাদি) চুরি করে নিয়ে যাওয়ার সময় বাহির গেইটে চেকিং পয়েন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতাকর্মী শ্রী পবিত্র ববি দাসকে (CNO: 6309) হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তাকে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য সকল কেপিআইগুলোতে সেবার মান বৃদ্ধিকরণে বাহনী প্রধানের নির্দেশনায় নিয়মিত ব্রিফিং প্রদান করা হচ্ছে। এছাড়াও আনসার সদস্যদের সার্বিক কল্যাণে বাহিনী কর্তৃক নানা ব্যবস্থা গ্রহণের ফলে সদস্যদের মধ্যে পূর্বের যেকোন সময়ের চেয়ে জনসম্পৃক্ততা ও সেবা প্রদানের মানসিকতার আমূল পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণমানুষের নিরাপত্তা, সেবা ও স্বার্থরক্ষায় প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সচেতন নাগরিক সমাজ আমাদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা রাখবেন, যাতে এই বাহিনী আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনগণের কাঙ্ক্ষিত পেশাদার বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।